জ্বালানি তেল নিয়ে সুসংবাদ দিলেন চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক:
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার খবরে যখন উদ্বেগ ছড়িয়েছিল, তখনই সুসংবাদ দিলেন চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি জানিয়েছেন, দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ইতিমধ্যে ঘাটে নোঙর করেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
চিফ হুইপ বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার সংবাদটি গুরুত্বসহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। কিন্তু এই সংবাদের সঙ্গে সম্পর্কিত দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার হওয়া উচিত ছিল। গণমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলোও তুলে ধরা।
তিনি আরও জানান, গতকাল রাতে ৬০ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ জেটিতে ভিড়েছে এবং ১৮ এপ্রিল আরও সমপরিমাণ জ্বালানি আসার কথা রয়েছে। ফলে জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।