জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
নিজস্ব সংবাদদাতা:
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা কোনোভাবেই পূরণ করা যাচ্ছে না। দুই সপ্তাহ ধরে ঢাকার ফিলিং স্টেশনগুলোয় গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে, যা খুব একটা ছোটও হচ্ছে না। রেশনিং তুলে নেওয়ার পর ডিপো থেকে স্বাভাবিক বরাদ্দের চেয়ে তেল সরবরাহ বেড়েছে, কিন্তু আগের মতো ফিলিং স্টেশনগুলোয় গেলেই তেল পাওয়া যাচ্ছে না। ফিলিং স্টেশনগুলো তেল যতটা পাচ্ছে, তা দ্রুত নিয়ে নিচ্ছেন গ্রাহকরা।
তেল কোম্পানির কর্মকর্তা ও ফিলিং স্টেশনের মালিকেরা বলছেন, স্বাভাবিক চাহিদার পরিস্থিতি এখন নেই। টানা কিছুদিন রেশনিং থাকায় বাড়তি চাহিদা তৈরি হয়েছে। রোববার বেশি পেয়েও চাহিদা মেটানো যায়নি। সরবরাহ নিয়ন্ত্রণ করা হলে ভোগান্তি আরও বাড়বে। ঢাকার বাইরে ফিলিং স্টেশনের বাইরে ডিস্ট্রিবিউটররা ডিজেল পায়নি। এতে সেচের জ্বালানি চাহিদা মেটাতে কৃষকেরাও ফিলিং স্টেশন থেকে তেল নিচ্ছেন।
ফিলিং স্টেশনের মালিকদের একাংশের সংগঠন পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম বলেন, চাহিদা অনুসারে তেল পাচ্ছে ফিলিং স্টেশন। আবার কোনো স্টেশনে বেশি দেওয়ার পর দিনের সীমা মানতে গিয়ে অন্য কোনো স্টেশন তেল দেওয়া হচ্ছে না। বাজারে অস্বাভাবিক চাহিদা, তেল মুহূর্তেই চলে যাচ্ছে ভোক্তার কাছে।
ভয়াবহ দাবানলে পুড়ছে ফসলাদি জমি। স্থান আম্রিকার ওকলাহোমা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।