সজনে ডাঁটার পুষ্টিগুণ
সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন 'সি' যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ঠান্ডা জ্বর বা কাশি হলে তাই সজনের তরকারি বা স্যুপ খেলে জ্বর ও কাশি উপশমে সাহায্য করে।
উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজনে ডাঁটা বেশ উপকারী। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। শুধু ডাঁটা নয়, সজনে পাতাও উচ্চ রক্তচাপের চিকিৎসায় বেশ গুরুত্বপূর্ণ।
হজমের সমস্যা সমাধানে সজনে বেশ উপকারী। যাদের পেটের গোলমাল বা হজমের সমস্যা আছে তারা সজনের তরকারি খেলে বেশ আরাম পেতে পারেন।
ডায়াবেটিস রোগীদের জন্যেও সজনে অনেক উপকারী একটি সবজি। শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে সজনে।
সজনে ডাঁটায় আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন। এটি আমাদের হাড় গঠনে সাহায্য করে। এ ছাড়া শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সজনে ডাটার কোনো জুড়ি নেই।
বসন্ত প্রতিরোধে সজনে ডাঁটা তরকারি বা ডাল রান্না করে খেলে জল বসন্ত ও গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশংকা অনেকাংশে কমে যায়।
সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণের আশঁ যা কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন নিয়ম করে সজনে ডাঁটা দিয়ে যেকোনো তরকারি রান্না করে খেতে পারেন। এতে করে কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান হবে।
শ্বাসকষ্ট রোধে সজনে ডাঁটা খুবই উপকারী। শ্বাসকষ্ট রোধে উপকার পাওয়া যায় এর পাতা খেলেও। সজনে ডাঁটায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা অ্যালার্জি প্রতিরোধ করে, ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর করে।
সজনে পাতায় উপস্থিত ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ দুধের চেয়েও বেশি। এই পাতা শাক হিসেবে খেলে শরীরের ব্যথা ও ক্লান্তি দূর হয়।
শরীরের জ্বর ও বিভিন্ন ধরনের অসুখ দেখা দিলে অনেকেরই মুখের রুচি চলে যায়। যার ফলে কোন কিছুই খেতে আর ভালো লাগে না। মুখে রুচি বাড়াতে সজনে পাতা ভেজে বা ভর্তা করে খেলে মুখে রুচি ফিরে আসে এবং শরীরের শক্তি বৃদ্ধি পায়।
এ ছাড়া সজনে ডাটা লিভার ও কিডনি সুরক্ষিত রাখে। শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে সজনে। তাই সজনের এই ভরা মৌসুমে আপনার খাদ্য তালিকায় সজনের তরকারি, সজনের ডাল বা সজনে শাক রাখতেই পারেন।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।