জোট করলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ -নুর
নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে কারও সঙ্গে জোট করলেও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বেশিরভাগ আসনে নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবে।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশ শেষে দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন নুর।
এসময় তিনি বলেন, পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে পরিণত করার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।