জেলায় জেলায় আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষ
, ২০শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ তাসি, ১৩৯০ শামসী সন , ১২ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৯শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। আবার বিএনপির নেতাকর্মীদের দাবি তাদের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কেউ আহত না হলেও ১২টি মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই অগ্নিসংযোগের জন্যও এক পক্ষ অপর পক্ষকে দুষছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সদরের পাইকপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মেহেরপুরের গাংনীর একটি মাদরাসায় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গত জুমুয়াবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার উপজেলার বামন্দী মাদরাসায় এ ঘটনা ঘটে। এসময় অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বামন্দী দাখিল মাদরাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি গেলে ককটেল বিস্ফোরিত হয়। এসময় সেখান থেকে তারা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত পাঁচটি ককটেল, দুটি দেশীয় অস্ত্র (রামদা) এবং লাঠিসোটা উদ্ধার করা হয়।
সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে স¤পৃক্ত করতে টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নে লাঠি হাতে পদযাত্রা করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় করটিয়া ইউনিয়নের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ ইউনিয়নে পদযাত্রার আয়োজন করে বিএনপি। পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এসময় সদর উপজেলার নথুল্লাবাদ, ধানসিঁড়ি, কেওড়া ও নবগ্রাম ইউনিয়নে অন্তত ১৫ জন আহত হয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান,
বগুড়ার সোনাতলায় বিএনপির পদযাত্রা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) উপজেলার সদর, জোড়গাছা ও মধুপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ৩ ইউনিয়ন বিএনপির সভাপতিও আছেন। বিএনপির নেতারা জানান, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পক্ষ থেকে পদযাত্রা বের করা হলে তাদের আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দিকে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












