জেনেভা বৈঠকের ফলাফল কী?
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২২ জুন, ২০২৫ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপের তিন দেশ-যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকটি প্রায় তিন ঘণ্টা চললেও তাতে কার্যত কোনও অগ্রগতি হয়নি। বৈঠক শেষে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক লিখিত বিবৃতিতে জানান, যতদিন ইসরায়েলের হামলা অব্যাহত থাকবে, ততদিন কোনও ধরনের চুক্তির পরিবেশ তৈরি হবে না। এই বক্তব্যে তেহরানের দৃঢ় ও অনমনীয় অবস্থানই প্রতিফলিত হয়েছে।
বৈঠক শেষে ইউরোপীয় পক্ষের প্রতিনিধি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেছে, পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ এবং ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হয়েছে। সে জানায়, ইউরোপ আলোচনার পথ সহজ করতে প্রস্তুত, তবে স্পষ্ট করে দেয়, ইউরোপের অবস্থান যুক্তরাষ্ট্রের মতোই-ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। অথচ বহুদিন ধরেই ইরান এই বিষয়টিকে নিজেদের কৌশলগত ‘রেড লাইন’ হিসেবে চিহ্নিত করে আসছে।
বৈঠকে ইউরোপীয় পক্ষ আশ্বাস দিয়েছে, ইরানের জ্বালানি চাহিদা মেটাতে তারা সহায়তার জন্য প্রস্তুত। তবে বাস্তবতা হলো, যতক্ষণ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় না বসে, ততক্ষণ পর্যন্ত কোনও সমঝোতার বাস্তব সম্ভাবনা নেই। শুধু ইউরোপীয় মধ্যস্থতায় তেহরানকে টেবিলে আনা সম্ভব নয়, যা ইরানি কূটনীতিকদের মনোভাব থেকেই স্পষ্ট।
ফলে এই বৈঠককে অনেকে আখ্যা দিচ্ছে 'আলোচনার জন্য আলোচনা'-যার বাস্তব কোনো ফলাফল নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)