জেনারেল আজিজের ওপর যুক্তরাষ্ট্রের স্যাংশনের জন্য দায়ী সরকার -ফখরুল
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৩ মে, ২০২৪ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের ওপরে যুক্তরাষ্ট্রের স্যাংশন ‘সরকারই কারণেই’ বলে মন্তব্য করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কতবড় লজ্জার কথা, সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক, শেইম।
এরজন্য দায়ী কে? এর জন্য দায়ী এই সরকার। এই শাসকগোষ্ঠী সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার জন্য এই ঘটনাটা ঘটেছে। এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো বিকল্প নাই, এটাই একমাত্র পথ।’
তিনি আরো বলেন, ‘আজকে অনেকবার বলা হয়েছে, মিডিয়াগুলো থেকে বিশেষ করে বাইরের মিডিয়া থেকে এই আজিজের কথা বলা হয়েছে।
কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেনি। এভাবে দেশকে একটা জাতিকে তার মর্যাদা থেকে ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারো নেই। সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্থল, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে সরকারের কারণে হেয় প্রতিপন্ন করা হয় সেটা কখনোই এ দেশের মানুষ মেনে নেবে না।’
র্যাবের ওপর অতীতে নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখলাম র্যাবের যেসব কর্মকর্তার ওপরে নিষেধাজ্ঞা এলো তা থেকে সরকার কোনো শিক্ষা নিল না। এই ধরনের সরকারগুলো রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, যারা তাদের ক্ষমতাটাকে চূড়ান্ত করার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য একটা চরম দুর্ভাগ্য, আনফুরচুনেট শুধু নয়, এটা লজ্জার কথা শেইম।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)