জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়ার হুঁশিয়ারি
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা ও কোষাধ্যক্ষ পদত্যাগ না করলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকায় ফাউন্ডেশনটির প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ হুঁশিয়ারি দেন তারা।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদ্য প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জুলাই শহীদ পরিবার সোসাইটি।
আন্দোলনকারীদের দাবি, সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের কেউ না। তাই এ পদে কোনোভাবেই তারা থাকতে পারেন না।
অন্যদিকে কয়েকদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মিটিং শেষে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শহীদ ইয়ামিনের বাবা এবং আহতদের পাগল বলে অবহিত করা হয়।
এ সময় তারা আরও বলেন, গত ৮ মাসে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের সাথে ৮টি মিটিং হওয়ার কথা ছিলো, কিন্তু তার একটি মিটিংও হয়নি। সাধারণ সদস্যদের সাথে কোন আলোচনা ছাড়া এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান তারা। অনতিবিলম্বে দ্রুত তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।