জুলাই অভ্যুত্থানে সহিংসতার তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করবে জাতিসংঘ
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টে অভ্যুত্থানে সংঘটিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার। সে বলেছে, তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকে অবগত করা হবে।
গত বুধবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার অবসরে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেছে সে।
প্রধান উপদেষ্টা ইউনূস জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, একই সময়ের মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রকাশিত হবে। প্রকৃত চিত্র উপস্থাপনে এই প্রতিবেদনগুলো একে অপরকে সম্পূরক হতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।