জুতা-মোজা ঝেড়ে পরিস্কার করে পরিধান করা খাছ সুন্নত মুবারক
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মোজা পরিধানের পূর্বে তা ভালোভাবে ঝেড়ে পরিস্কার করে নিতে আদেশ মুবারক করা হয়েছে। কেননা এতে করে অনেক অনিষ্টকর প্রাণি বা বস্তুর অনিষ্টতা থেকে রক্ষা পাওয়া যায়।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ أَبـِيْ أُمَامَةَ رَضِيَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ دَعَا رَسُوْلُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ بِـخُفَّيْهِ يَلْبَسْهُمَا فَلَبِسَ أَحَدَهُـمَا ثُـمَّ جَآءَ غُرَابٌ فَاحْتَمَلَ الْآخَرَ، فَرَمٰى بِه فَخَرَجَتْ مِنْهُ حَيَّةٌ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَلْبَسْ خُفَّيْهِ حَتّٰى يَنْفُضَهُمَا
অর্থ: হযরত আবূ উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত মোজা মুবারক পরিধানের জন্য তা আনতে বললেন। অতঃপর (যখন তা আনা হলো) তিনি উনার মহাসম্মানিত মোজাদ্বয়ের একটি পরিধান মুবারক করলেন। অতঃপর (হঠাৎ) একটি কাক আসলো এবং অপর মহাসম্মানিত মোজা মুবারকখানা নিয়ে (কিছুটা তফাতে) চলে গেল এবং উহা নিক্ষেপ করলো। এমতাবস্থায় উক্ত মহাসম্মানিত মোজা মুবারক থেকে একটি সাপ বের হয়ে আসলো। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (এই দৃশ্য দেখে) ইরশাদ মুবারক করলেন, “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার প্রতি এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মোজা ভালোভাবে না ঝেড়ে নেয়া পর্যন্ত পরিধান না করে”। (মু’জামুল কাবীর লিত্ব ত্ববরানী, মিরকাত শরীফ, ফাইদ্বুল ক্বাদীর, মাজমাউয যাওয়ায়িদ লিল হাইছামী, কানযুল ‘উম্মাল)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় কিতাবে উল্লেখ করা হয়েছে-
ويستحب لكل من يريد لبس الـخف في حضر أو سفر أن ينكس الـخف وينفض ما فيه حذراً من حية أو عقرب أو شوكة
অর্থ: মোজা পরিধান করতে ইচ্ছুক এমন প্রত্যেক ব্যক্তির জন্য মুস্তাহাব হলো; সফরে হোক বা সফরের বাইরে হোক (মোজা পরিধানের পূর্বে) সাপ, বিচ্ছু বা কাটা (প্রভৃতি ক্ষতিকর প্রাণি বা বস্তু থাকার) আশংকায় মোজা উল্টিয়ে-পাল্টিয়ে ঝেড়ে নেয়া। (ইহ্ইয়াউ ‘উলূমিদ্দীন ২/২৫৯)
উল্লেখ্য, শুধু মোজা নয় বরং জুতা-স্যান্ডেল পরিধানের পূর্বেও ঝেড়ে পরিস্কার করে পরিধান করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সকল মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।