বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতাররপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশনভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা
সুন্নত মুবারক তা’লীম

চামড়ার মোজা পরিধান করা খাছ সুন্নত মুবারক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, বিকাল ৩:২৭ আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬, বিকাল ৩:২২
চামড়ার মোজা পরিধান করা খাছ সুন্নত মুবারক

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গাঢ় খয়েরী রঙের চামড়ার তৈরী মোজা মুবারক পরিধান করেছেন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত ইবনে বুরায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতা থেকে বর্ণনা করেন-
ان حضرت النجاشى رحمة الله عليه اهدى الى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خفين اسودين ساذجين فلبسهما ومسح عليها.
অর্থ: নিশ্চয়ই হাবশার বাদশাহ নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মুবারক খিদমতে গাঢ় খয়েরী রঙের সাদামাটা চামড়ার তৈরী এক জোড়া মোজা মুবারক হাদিয়া করেন। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা পরিধান করেছেন এবং তার উপর মাছেহ মুবারক করেছেন। (তিরমিযী শরীফ, আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম)
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত মুগীরা ইবনে শু’বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, “হযরত দাহইয়াতুল ক্বলবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে একজোড়া চামড়ার মোজা মুবারক হাদিয়া করেন। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা পরিধান করেন।” (তিরমিযী শরীফ)

উল্লেখ্য, এই সম্মানিত সুন্নতী খয়েরী চামড়ার মোজা দায়িমীভাবেই পরিধান করা খাছ সুন্নত মুবারক। আর তা পুরুষ মহিলা ছোট বড় সকলের জন্যই। পক্ষান্তরে অন্যান্য মোজা, কাপড়ের মোজা, সূতী মোজাসহ সমজাতীয় মোজা পরিধান করা খাছ সুন্নত মুবারক নয়।

স্মরণীয়, মহিলাদের জন্যও উক্ত মোজা পরিধান করা মহাসম্মানিত সুন্নত মুবারক। তবে অবস্থা বিশেষে মহিলারা হাতের জন্য হাতমোজা এবং পায়ে পা মোজা পরিধান করবেন। খেয়াল রাখতে হবে, পায়ের মোজা কালো রঙের না হওয়া বাঞ্চনীয়। কারণ আদব ও সম্মানের জন্য কালো মোজা পরিধান করা ঠিক হবে না। যেহেতু পবিত্র কা’বা শরীফ উনার গিলাফ কালো রঙের।

আসুন জেনে নেই মহাসম্মানিত সুন্নতী চামড়ার মোজা পরিধানের উপকারিতা:
১) চামড়ার মোজা ব্যবহারের ফলে ঘরে-বাইরে পায়ের অংশটুকু নিরাপদ রাখা যায়। বারবার মোজা খোলা, পা ধোয়া, মোজা পরিধান করার কষ্ট করা লাগবে না।
২) চেইন থাকার কারণে টাইট করে আরামদায়ক ভাবে পরিধান করা যায়। বাতাস ঢোকার সম্ভাবনা খুবই কম এবং উত্তাপও প্রচুর।
৩) শীতকালে পা ফাটা রোধে ভালো ফলাফল পাওয়া যাবে।
৪) যাদের নিউমোনিয়া বা ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের জন্য খুবই উপযোগী। কারণ, ঘরের ভিতরের ঠান্ডা সাধারণত পা দিয়েই প্রথমে শরীরে প্রবেশ করে। ডায়াবেটিক রোগীদের পা ঢেকে রাখার জন্যও খুব উপকারী।
৫) চকচকে খাঁটি চামড়া হওয়ার কারণে মানুষের মাঝে আপনার রুচিবোধ ও ব্যাক্তিত্বকে অন্য মাত্রায় নিয়ে যাবে।
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ সমূহ থেকে সুস্পষ্ট হলো যে, চামড়ার মোজা ব্যবহার করা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক।
কাজেই, সকলের জন্য আবশ্যক হলো, মহাসম্মানিত সুন্নত মুবারক উনার নিয়ামত মুবারক হাছিলের লক্ষ্যে চামড়ার তৈরী মোজা ব্যবহার করা।
যাতে করে বান্দা-বান্দী, উম্মত মহাসম্মানিত সুন্নত মুবারক পালনের মাধ্যমে সহজেই সেই রহমত-বরকত লাভ করতে পারে, সেজন্য খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রহমাতুল্লিল আলামীন, মুত্বহ্হার, মুত্বহ্হির, নূরে মুকাররাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠা মুবারক করেছেন, “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র”। যার মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে দেয়া হচ্ছে যাবতীয় মহাসম্মানিত সুন্নতী বিষয় সমূহ।
কাজেই সকলের জন্য আবশ্যক হলো, সকল প্রকার সুন্নত মুবারক সম্পর্কে জেনে-শুনে, মনে রেখে আমলে বাস্তবায়ন করা। মহান আল্লাহ পাক তিনি সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!

-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাম দিক থেকে শুরু করা হলেও যে আমলগুলো মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত বাম দিক থেকে শুরু করা হলেও যে আমলগুলো মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত ১১ ঘণ্টা আগে যেসব কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত যেসব কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত ১ দিন আগে মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ২ দিন আগে হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ৪ দিন আগে মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক ৫ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) ৬ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) ৬ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) ১৮ নভেম্বর, ২০২৬ পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১৬ নভেম্বর, ২০২৬ কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১৫ নভেম্বর, ২০২৬ একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ১২ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ১২ নভেম্বর, ২০২৬