জুট মিল শ্রমিকদের অনশন, পাওনা এককালীন পরিশোধের দাবি
, ২০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ মার্চ, ২০২৩ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক পিএফ, গ্র্যাইচুইটিসহ চূড়ান্ত পাওনা এককালীন পরিশোধের দাবিতে শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করেছে।
মহসেন জুট মিলের শ্রমিক, কর্মচারী ও বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মিলের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি চুড়ান্ত পাওনা আদায়সহ ন্যায়সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৫ মার্চ বুধবার অ্যাজাক্স মিলের সামনে সকাল ১০টায় মানববন্ধন, ১৮ মার্চ শনিবার সকাল ১০টায় খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র এমপির কাছে স্মারকলিপি দেওয়া, ২০ মার্চ সোমবার সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন এবং ২২ মার্চ বুধবার সকাল ১০টা থেকে ফুলবাড়ীগেটে খুলনা যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করবে শ্রমিকরা ।
অনশন কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, সরকার শ্রমবান্ধব সরকার হিসেবে দাবি করে আমরাও সেটা মনে করি। কিন্তু কিছু অসাধু মালিক মিল কারখানা দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে সে টাকা অন্য খাতে ব্যায় করে আর শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয়। শ্রমিক পরিবার ও তাদের সন্তান সন্তানাদি নিয়ে চরম মানবেতর জীপনযাপন করছে। শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন শ্রমিক নেতারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)