২ ঘণ্টা পর মুক্ত রাবি ভিসি, বিক্ষোভ অব্যাহত
বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে ছোট ছোট যানবাহন চললেও বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বিনোদপুর গেইট এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে সিনেট ভবনে অবরুদ্ধ করে রাখে। পরে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সহায়তায় তিনি সেখান থেকে বেরিয়ে তার বাসভবনে গিয়ে অবস্থান নেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর ১২টার দিকে বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিয়ে শতাধিক শিক্ষার্থী সিনেট ভবনে ভিসিকে অবরুদ্ধ করে। সেখান থেকে দুপুর ২টার কিছু পরে ছাত্রলীগের নেতাকর্মী তাকে বাসভবনে নিয়ে যায়। সেখানে ২৫-৩০ জন শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এর আগে ভিসি ‘সাবাস বাংলাদেশ’ পাদদেশে ছাত্রদের সঙ্গে কথা বলেন। সেখানে শিক্ষার্থীরা ভিসিকে বিনোদপুর গেইট এলাকায় যেতে বলেন। কিন্তু সব শিক্ষার্থী সেখানে গেলে ফের পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কায় তিনি শিক্ষার্থীদের প্রস্তাব নাকচ করে দেন।
এ সময় কিছু শিক্ষার্থীকে মাঠ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে গিয়ে ভাঙচুর করতে দেখা যায়। দুপুরের পরও কয়েকজনকে সেখানে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে ছোট ছোট যানবাহন চলছেও বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুপুরের পর উত্তেজনা থাকলেও পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে।
দুপুরে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ঝামেলা নেই।
তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি; অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাসের যাত্রী একজন শিক্ষার্থীর সঙ্গে পরিবহন শ্রমিকদের ভাড়া ও সিটে বাস নিয়ে কথা কাটাকাটির জেরে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইট সংলগ্ন এলাকায় সংঘর্ষের সূচনা হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইটের পাশে সীমানা প্রাচীর লাগোয়া বেশ কয়েকটি দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিছু দোকানে হামলার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে বিনোদপুর গেইট সংলগ্ন পুলিশ বক্সেও। সেখানে পুলিশের একটিসহ মোট মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
চার ঘণ্টার অধিক চলা সংঘর্ষের সময় ইট-পাটকেল, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটের আঘাতে আহতরা ভোর রাত পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বাস ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন; তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।