জিয়াউর রহমান ‘রাজাকার’ প্রতিষ্ঠা করে গেছেন -ফয়জুল করীম
‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ নায়েবে আমির ফয়জুল করীম (চরমোনাই পীর) বলেছে, জিয়াউর রহমান এ দেশে রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন। জিয়াউর রহমানের সরকারে অনেকেই রাজাকার ছিলেন।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেছে সে।
বক্তব্যে সে বলেছে, শেখ হাসিনা ছাত্র-জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন। পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।
বিএনপির কর্মীরা গণতন্ত্র বোঝে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে এ সময় তিনি বলেন, আগে আপনার দলের কর্মীদের গণতন্ত্র শিক্ষা দিন। পরে অন্যদলের গঠনমূলক সমালোচনা করুন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।