জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়ালো ৩.৬৯ শতাংশে
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ। অথচ ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির এ হার ছিল ৪.২২ শতাংশ।
শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) তথ্যউপাত্ত বিবেচনায় নিয়ে গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির এ সাময়িক হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিবিএসের ওয়েবসাইটে গত অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করা হয়।
এর আগে গত ২৭ মে তৃতীয় প্রান্তিক পর্যন্ত অর্থনীতির গতিধারার ভিত্তিতে গত অর্থবছরে ৩.৯৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে বলে প্রাথমিক প্রাক্কলন প্রকাশ করে বিবিএস। অর্থাৎ গত অর্থবছরের শেষ প্রান্তিকের তথ্যউপাত্ত পাওয়ার পর দেখা যাচ্ছে যে, আগের হিসাবের চেয়ে সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমেছে।
পরবর্তীতে সব প্রান্তিকের চূড়ান্ত তথ্যউপাত্ত বিশ্লেষণ করে জিডিপি প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব প্রকাশ করবে বিবিএস। সেখানেও সাময়িক হিসাবের সঙ্গে কিছুটা পার্থক্য থাকতে পারে। সাধারণত, ফেব্রুয়ারি মাসের দিকে জিডিপির চূড়ান্ত প্রকাশ করে থাকে বিবিএস।
উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৪.২ শতাংশ। এর আগে ২০২২-২৩ অর্থবছরে ৫.৮ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৫.৮ শতাংশ ও ২০২০-২১ অর্থবছরে ৭.১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও সম্ভ্রমহরণ মামলার রায়!
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় -প্রধানমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যে কর্মপরিকল্পনা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)