জাহাজীকরণে দেরি হওয়ায় বিদেশি পোশাক ব্যবসায়ীদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ব্যাপক প্রাণহানি, কারফিউ ও ইন্টারনেট বন্ধের কারণে সময়মতো পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পোশাক বিক্রেতা ও ব্র্যান্ডগুলো।
এমন পরিস্থিতিতে বিদেশি ব্যবসায়ীরা আসন্ন বড়দিনে সময়মতো পোশাক সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তাদের সঙ্গে যোগাযোগের জন্য সরকারকে দ্রুত উচ্চগতির ইন্টারনেট চালুর দাবিও জানিয়েছেন তারা।
উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিদেশি ক্রেতারা এ দাবি জানান।
বিজিএমইএ ও বিদেশি ক্রেতাদের মধ্যে এটি নিয়মিত বৈঠক হলেও সাম্প্রতিক সংকটের কারণে এসব বিষয় এখন বিশেষভাবে আলোচিত হচ্ছে।
বৈঠকে উপস্থিত বিজিএমইএর এক জ্যেষ্ঠ নেতা বলেন, 'বিদেশি ক্রেতারা রপ্তানি সুষ্ঠুভাবে পরিচালনায় চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে কনটেইনার জট দূর করার আহ্বান জানিয়েছেন।'
উৎপাদন, সরবরাহ ও জাহাজীকরণে দেরির ঘটনা এমন সময়ে ঘটেছে যখন দেশের রপ্তানি নিম্নমুখী।
ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন ও জাহাজীকরণে অসুবিধার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইন্টারনেটের ধীর গতির কারণে তাদের যোগাযোগ বিঘিœত হওয়ায় দুঃখ প্রকাশ করেন।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।