জাল সনদে ৪৭১ শিক্ষক, ব্যবস্থা নিতে চিঠি
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সারা দেশে ৪৭১ জন শিক্ষকের সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত করেছে ডিআইএ। তারা সবাই বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক।
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আর্থিক স্বচ্ছতা আনতে দেশের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিরীক্ষার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের বিষয়ে পরিদর্শন করে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। তার ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশ করে। তবে এ সংস্থার কাজকর্ম নিয়েও নানা রকমের অভিযোগ ওঠে।
বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষার মাধ্যমে। ডিআইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৭১ জনের মধ্যে ১৯৪ জনের শিক্ষক নিবন্ধন সনদ জাল। এ ছাড়া ২২৯ জনের কম্পিউটার প্রশিক্ষণ সনদ ও ৪৮ জনের বিপিএড, বিএড, গ্রন্থাগার বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ ভুয়া বা জাল।
এ বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে তালিকাসহ সুপারিশ পাঠায় ডিআইএ। এর ভিত্তিতে মন্ত্রণালয় এখন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছে। গতকাল বুধবার পাঠানো ওই চিঠিতে নেওয়া ব্যবস্থার বিষয়ে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
ডিআইএর একজন কর্মকর্তা বলেন, সংস্থার পরিদর্শকেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের সময় শিক্ষকদের সনদের কপিও সংগ্রহ করেন। পরে সন্দেহজনক সনদ সংশ্লিষ্ট সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করা হয়। এবার ৪৭১ জনের যে সনদ জাল হিসেবে চিহ্নিত হয়েছে, তার বেশির ভাগই ২০২৪ ও ২০২৫ সালের পরিদর্শনের ভিত্তিতে পাওয়া তথ্য থেকে নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে শেষে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: সংসদ সদস্যদের বৈঠক আহ্বান
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন তরুণরা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসিতে শতভাগ ফেল নাটোরের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে কার্গো জাহাজে হুতির হামলা, নিহত ৩
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখ মানুষ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টাঙ্গাইলে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে কেউ পাস করেনি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গলায় বড় দা ধরে এমপির বাড়ি-জমি লিখে নেয়ার অভিযোগে মামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৮৪, গুলশানেই অর্ধশতাধিক
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিগত সরকার শুধু পাওয়ার স্টেশন করেছে, জ্বালানির ব্যবস্থা করেনি: মন্ত্রী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান বিশ্বের সামনে নিজেকে ‘অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে: আরাঘচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)