জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো না -বুলু
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নোয়াখালী সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধ্বংস করেছে, তা নজিরবিহীন। আওয়ামী লীগ কখনোই একক শক্তিতে রাষ্ট্রক্ষমতায় ফিরতে পারেনি; বরং বিভিন্ন শক্তির সমর্থন ও সহযোগিতার ওপর নির্ভর করেই ক্ষমতায় এসেছে।
গত বুধবার রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বুলু।
বরকত উল্লাহ বুলু বলেন, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ ‘১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো না’-এটাই ইতিহাসের বাস্তবতা। ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ সব সময় ‘শর্টকাট পথ’ খুঁজেছে এবং প্রয়োজনমতো যেকোনো সমঝোতা করেছে।
তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের ওপর ‘নির্মম নির্যাতন’ চালিয়েছে এবং গণতন্ত্রকে শিকড়সহ উপড়ে ফেলেছে। অর্থনীতি, ব্যাংক খাত, দুর্নীতি দমন ও বিচারব্যবস্থা-সব ক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় সংকট উত্তরণে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন।
বুলু বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, জনগণের অধিকার রক্ষার শেষ আশ্রয়স্থল। দলমত নির্বিশেষে মানুষ আজ বিএনপির দিকেই তাকিয়ে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)