৪৭তম বিসিএস:
বর্জনের ঘোষণার পরও লিখিত পরীক্ষায় ৮৮ শতাংশ প্রার্থী
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করেছেন প্রিলিতে উত্তীর্ণ একদল প্রার্থী। তাতে সাড়া দেয়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একপর্যায়ে আন্দোলনকারীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। তাদের বর্জনের মধ্যেও লিখিত পরীক্ষার প্রথম দিনে প্রায় ৮৮ শতাংশ প্রার্থী অংশ নিয়েছেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (২৭ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪৭তম বিসিএসের প্রথমদিনের লিখিত পরীক্ষা হয়। এদিন বাংলা (০০১) পরীক্ষা ছিলো। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।
জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, প্রিলিতে উত্তীর্ণ সব পরীক্ষার্থীর আজ (বৃহস্পতিবার) পরীক্ষা ছিলো না। কারিগরি বা পেশাগত এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত-উভয় ক্যাডারের পরীক্ষার্থীদের ১০০ নম্বরের বাংলা পরীক্ষা ছিলো আজ (বৃহস্পতিবার)। এতে উপস্থিতির হার ছিলো ৮৭ দশমিক ৯৪ শতাংশ।
পিএসসির কর্মকর্তারা জানান, ৮৮ শতাংশ উপস্থিতি সন্তোষজনক। অনেকে ৪৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েছেন। অনেকে হয়তো অন্য চাকরিতে যোগ দিয়েছেন। ফলে সবসময় প্রিলিতে উত্তীর্ণ কিছু প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয় না। সেক্ষেত্রে এ উপস্থিতি প্রমাণ করে আন্দোলনকারীদের বর্জনের ডাকে তেমন কোনো প্রভাব পড়েনি।
তবে প্রার্থীরা বলছেন, কারিগরি বা পেশাগত এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত-উভয় ক্যাডারের পরীক্ষা ছিলো আজ। শুধু সাধারণ ক্যাডারের প্রার্থীদের পরীক্ষা ছিলো না। আগামী ৩০ নভেম্বর সাধারণ এবং কারিগরি বা পেশাগত-উভয় ক্যাডারের বাংলা (০০২) পরীক্ষা রয়েছে। সেদিন অথবা ১ ডিসেম্বর অনুষ্ঠিত ইংরেজি (০০৩) বিষয়ের পরীক্ষার উপস্থিতি দেখলে বোঝা যাবে, কত প্রার্থী বর্জন করেছেন। কারণ ইংরেজি বিষয়ে সব প্রার্থীকে অংশ নিতে হবে।
গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)