জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি -কামরুল
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জামায়াতে ইসলামীর জন্মদাতা হিসেবে আখ্যা দিয়েছেন কামরুল হুদা নামে কুমিল্লার এক বিএনপি নেতা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।
গত শনিবার (১৯ জুলাই) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে কামরুল হুদা এ মন্তব্য করেন।
বিএনপি নেতার ওই বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি প্রামাণ্যচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সেখানে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে, বিএনপি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা। সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানী করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হঠকারিতা করছে। জামায়াতের অঙ্গসংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ সেøাগান দিচ্ছে। তারেক রহমানকে নিয়ে তারা সেøাগান দিচ্ছে, জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে এদের থেকে সাবধান হবেন।’
বক্তব্যের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কামরুল হুদা বলেন, ‘জামায়াতকে নতুনভাবে জীবন দিয়েছিলো জিয়াউর রহমান। আমি আমার বক্তব্যে সেই কথাটিই বলেছি। আমরা সঠিক ইতিহাস তুলে ধরছি।’
প্রসঙ্গত, এর আগে জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করে দেশজুড়ে সমালোচিত হয়েছিলো এই নেতা। তার ওই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।