জামালপুর থেকে ‘ক্যাটল’ ট্রেনে কোরবানির ৮০০ গরু এল ঢাকায়
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৫ জুন, ২০২৫ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য রেলওয়ে পরিচালনা করছে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস। এ বছর জামালপুর থেকে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হবে ১২শ’ কোরবানির পশু। সোমবার জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ৮শ’ গরু আসে ঢাকায়। আর কোন রকম ভোগান্তি না থাকায় নিরাপদ ও সাশ্রয়ী খরচে ট্রেনে করে পশু পরিবহন করায় খামারি ও ব্যবসায়ীরাও বেশ উচ্ছ্বসিত।
ঢাকায় পশু নিয়ে যেতে পোহাতে হয় নানা রকম হয়রানি ও ভোগান্তি। সড়ক পথে ট্রাকে বা অন্যান্য যানবাহনে করে পশু পরিবহন যেমন ব্যয়বহুল তেমনি রয়েছে দুর্ঘটনার আশঙ্কা, পথে পথে চাঁদাবাজির অভিযোগ। তাছাড়া যানযটের কারণে দীর্ঘ সময় গাড়িতে পশু পরিবহন করায় ভোগান্তির মাত্রা ছাড়িয়ে যায়, অসুস্থও হয়ে পরে পশুটি। খামারি ও প্রান্তিক কৃষকদের এসব পশু সহজে পরিবহনের বিষয়টি মাথায় রেখে ২০২১ সাল থেকে রেলওয়ে চালু করেছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস।
জামালপুর থেকে দুইদিনে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হচ্ছে ১২শ' গরু। এর মধ্যে গত সোমবার বিকাল সাড়ে ৫টায় জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ২৫টি ওয়াগনে মোট ৪শ’টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। আর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ক্যাটল স্পেশাল ট্রেন আরো ২৫টি ওয়াগনে ৪শ’ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
গত মঙ্গলবার তৃতীয় এবং শেষ ক্যাটল স্পেশাল ট্রেনটি ২৫টি ওয়াগনের মধ্যে ইতিমধ্যে সবকটি বুকিং হয়ে যাওয়ায় ৪শ’টি গরু নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দু’দিনে ক্যাটল স্পেশাল ট্রেন তিনটিতে শুধুমাত্র জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ৭৫টি ওয়াগনের মাধ্যমে ১ হাজার ২শ'টি গরু নিয়ে যাবেন ব্যবসায়ী, খামারি ও কৃষকরা। কম খরচে, নিরাপদে কোন রকম ভোগান্তি ছাড়াই ট্রেনে করে পশু পরিবহন করতে পারায় বেশ খুশি সবাই।
ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, রেলে খরচ কম, নিরাপদ এবং আরামদায়ক। জামালপুরের ইসলামপুর থেকে দুইদিনে ৩টি ক্যাটল স্পেশাল ট্রেনের মাধ্যমে গরু পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)