জামালপুরে ১০ মাসে ৩২ হতাকা-, ৫০ সম্ভ্রমহরণ
জামালপুর সংবাদদাতা:
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জেলায় ৩২ জন হত্যাকা-ের শিকার হয়েছে এবং সম্ভ্রমহরণের শিকার হয়েছে ৫০ জন নারী ও শিশু।
পুলিশ সূত্রে জানা গেছে, অধিকাংশ হত্যাকা-ের পেছনে রয়েছে জমি-সংক্রান্ত বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব ও পরকীয়া সম্পর্ক। এসব ঘটনায় মামলা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ তদন্ত শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জামালপুরের সাত উপজেলায় শিশু, নারী, যুবক ও বয়স্কসহ হত্যার শিকার ৩২ জন শিকার। এছাড়া একই সময় জেলার সাতটি উপজেলায় শিশু ও নারীসহ ৫০ জন ধর্ষণের শিকার হয়েছে।
আইনজীবী ইউসুফ আলী বলেন, বেশিরভাগ হত্যাকা-ই জমি নিয়ে বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব, মাদকাসক্তি ও নারী সম্পর্কিত ঘটনার জেরে। আমাদের পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।