জামালপুরে দুই পক্ষের সংর্ঘষে বিএনপির সম্মেলন প-
মাদারগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংর্ঘষে ইউনিয়ন বিএনপির সম্মেলন পন্ড হওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির নেতার ছেলে ছাত্রলীগ নেতা মোস্তাক আহাম্মেদ সৈকতের হামলায় অন্তত ৭ জন আহত হয়েছে বলে অভিযোগ সভাপতি প্রার্থী বিপ্লব তরফদারে। এ ঘটনায় সম্মেলন স্থগিত করেছে উপজেলা বিএনপি।
গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘুরিয়া সাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ জুমুয়াবার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সম্মেলন তেঘুরিয়া সাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ মজনু ফকির ও যুগ্ম আহ্বায়ক বিপ্লব তরফদার সভাপতি প্রার্থী। সম্মেলন নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে ওই মাঠে সম্মেলনের মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চ দেখতে বিপ্লব তরফদারের নেতাকর্মীরা ওই মাঠে যান। এ সময় শাহ মো.মজনুর ছেলে ছাত্রলীগ নেতা শাহ মোস্তাক আহাম্মেদ সৈকতের নেতৃত্বে তাদের (বিপ্লব তরফদারের নেতা-কর্মী) ওপর হামলা করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সাতটি মোটরসাইকেল ও সম্মেলনের মঞ্চ ভাঙচুর করা হয়। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।