জামালপুরে তীব্র গরমে ৪ দিনে চারজনের মৃত্যু
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জামালপুর সংবাদদাতা:
জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় গত সোমবার (১ জুন) থেকে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৪ জুন) পর্যন্ত তীব্র গরমে চারজন ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন, মাদারগঞ্জের কুকুরমারী এলাকার বালি বেগম ও মোসলিমাবাদের টুকু আকন্দ, দেওয়ানগঞ্জের পূর্ব ভাতখাওয়া গ্রামের আসাদুল ইসলাম ও বকশীগঞ্জের রবিয়ার চর গ্রামের সানোয়ার।
স্থানীয়রা জানান, গত সোমবার (১ জুন) দুপুরে দেওয়ানগঞ্জে পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে ধান কাটতে গিয়ে গরমে মারা যান আসাদুল ইসলাম। গত মঙ্গলবার (২ জুন) বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে ধান কাটার সময় মারা যান সানোয়ার। গত বুধবার (৩ জুন) মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় ধানের খড় শুকাতে গিয়ে তীব্র গরমে মারা যান বালি বেগম এবং আজ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) একই উপজেলার মোসলিমাবাদ এলাকায় খড় শুকাতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে টুকু আকন্দ নামে আরও একজনের মৃত্যু হয়।
এ বিষয়ে জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ধরনের আবহাওয়ায় হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং হৃদরোগ জনিত জটিলতার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায় । তাই প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যতœ নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের হেনান প্রদেশসহ আরও এলাকা বন্যার কবলে।
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বিরুদ্ধে গাজার বীর যোদ্ধাদের মর্টার শেল নিক্ষেপ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা -ডিএমপি কমিশনার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গলাকাটা মুরগির মতো ছটফট করছিল বাচ্চাগুলো!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে এবার ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপি সরকারের ১০০ দিন: আইন-শৃঙ্খলায় প্রত্যাশিত উন্নতি নেই
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাংক ঋণে চলছে সরকার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন সামরিক ঘাঁটির তথ্য ইরানের হাতে তুলে দিল হ্যাকার গ্রুপ
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাকেই অস্বীকার সেই যুগ্ম সচিব ছেলের!
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অবহেলায় মায়ের মৃত্যু: যুগ্ম-সচিব আনিসুর ওএসডি
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)