‘জামাত একটি ভোটের আশায় হিন্দুদের পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে’
বাগেরহাট সংবাদদাতা:
‘যারা নিরীহ আওয়ামী লীগ, যারা বাধ্য হয়ে মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, কিন্তু কারো নামে মিথ্যা মামলা দেয়নি বা কারও ক্ষতি করেনি, তাদেরকে বুকে টেনে নিন।’
গত বুধবার (২৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে দলীয় এক সভায় নেতাকর্মীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।
নাসির আহমেদ মালেক বলেন, যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, হামলা-মামলা, দখল-জবরদখল করেছে, তাদের সঙ্গে কোনও আপস নয়। তবে যারা নিরীহ, যারা শুধু নাম লেখিয়েছে বা বাধ্য হয়ে অংশ নিয়েছে, তাদের প্রতি সহনশীল হোন। যদি ভোটে জিততে চান, তাদের বাড়ি বাড়ি যান, বলুন বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, আমরা সেই দায়িত্ব নিচ্ছি।’
এ সময় তিনি বলেন, জামাত পরবর্তীতে আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে বলছে, বিএনপি মারছে আমরা ঠেকাচ্ছি। অথচ তারা নিজেরাই সাম্প্রদায়িক রাজনীতি করছে। তারা এখন ভোটের জন্য হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে, মঞ্চে বসে বক্তৃতা দিচ্ছে, প্রসাদ খাচ্ছে- সবই একটি ভোটের আশায়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।