জামাতের সঙ্গে সরকারের বৈঠক!
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
জামাতের সঙ্গে সরকারের বৈঠকের খবর চাউর হয়ে আছে ক’দিন থেকে। রাজনৈতিক একাধিক সূত্রের দাবি, এই বৈঠকের ফসল হচ্ছে সাম্প্রতিক জামাতের তৎপরতা। ১০ বছর পর প্রকাশ্যে সভা-সমাবেশ উল্লেখযোগ্য ঘটনা। এই সমাবেশ ঘিরে বেশ নাটকীয়তা ছিল লক্ষণীয়। আগে সমাবেশ করার অনুমতি নিতে যাওয়ায় ঢাকা মহানগর পুলিশ দপ্তরের ফটক থেকে আটক করা হয়েছিল নেতাদের। পরে অবশ্য তারা ছাড়া পান। দ্বিতীয় দফায় তারা নির্বিঘেœ ডিএমপিতে গিয়ে আবেদন করেন এবং একপর্যায়ে সমাবেশের অনুমতিও পেয়ে যান।
নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন বাতিল হয়ে আছে। অফিসে তালা ঝুলছে এক দশকেরও বেশি সময় ধরে। জামায়াতের শীর্ষ নেতাদের প্রায় সবার ফাঁসি কার্যকর হয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে। খবর রয়েছে, জামায়াতের একজন বর্তমান শীর্ষ নেতার সঙ্গে সরকারের একজন শীর্ষ কর্মকর্তার বৈঠক হয়েছে।
বৈঠকে তাদের বলা হয়েছে, আপনাদের দলের তো অনেক জনপ্রিয়তা বেড়েছে। আপনারা ইচ্ছা করলে নির্বাচনে যেতে পারেন। কেন যেন মনে হয় ২০/২৫ টি সিট পেয়েও যেতে পারেন। এই শীর্ষ নেতা দলের সমপর্যায়ের আরও কয়েকজন নেতার সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছেন। এই খবর জানাজানি হওয়ায় দলটির অভ্যন্তরে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এছাড়া, এ বৈঠক জাতীয় পার্টির মধ্যেও প্রতিক্রিয়া তৈরি করেছে।
স্মরণ করা যায় যে, এরশাদের জমানায় ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতও অংশ নিয়েছিল। ১৯৯৬ সালেও জামায়াত বিএনপি’র সঙ্গ ত্যাগ করে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনে যোগ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)