জামাতুল আনসার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ গ্রেপ্তার -সিটিটিসি
নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সিটিটিসি।
অস্ত্র ও বিস্ফোরকসহ গত জুমুয়াবার রাতে রাজধানীর ডেমরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি প্রধান আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে শামিন ও তার স্ত্রী ফাতিমাকে গ্রেপ্তার করা হয়েছে।'
এ বিষয়ে ব্রিফিং করা হবে বলে জানান তিনি।
শামিন মাহফুজ এর আগে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা ছিলো।
জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে ২০১৪ সালে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তখন কারাগারে বসে সে নতুন সংগঠন তৈরির পরিকল্পনা করে বলে পুলিশ জানিয়েছে।
২০১৯ সালে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া গঠনের পর থেকে সে এর নেতৃত্ব দিয়ে আসছিলো।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছে বলে সিটিটিসি এর আগে জানিয়েছিল।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।