দেশি গরুতে ভরছে হাট
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রাজধানী ঢাকায় বসেছে ১৯টি পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রির জন্য কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। ঢাকার কয়েকটি হাট ঘুরে দেখা গেছে কোরবানির হাটে ভারতীয় গরু নেই বললেই চলে। সবগুলো গরুই দেশি। গ্রামের কৃষক, ক্ষুদ্র খামারি, চরের বাথানের মালিক এবং কর্পোরেট হাউজের গরু হাটে তোলা হয়েছে। ব্যবসায়ীরা জানান, এবার রাজধানী ঢাকাসহ সারাদেশের কোরবানির হাট দেশি গরুতে ছয়লাব হয়ে যাবে।
গাবতলী হাটে বেচাবিক্রি শুরু হলেও অন্যান্য অস্থায়ী হাটগুলোতে এখনো বিক্রি তেমন শুরু হয়নি। শনির আখড়া ও কমলাপুর হাট সরেজমিন ঘুরে দেখা গেছে এখনোই প্রচুর গরু উঠেছে হাটে। সবগুলোই দেশীয় গরু। বিক্রেতারা বলছেন, ঢাকার মানুষের বাসাবাড়িতে পশু রাখার যায়গা না থাকায় তারা এখনো কেনাকাটা শুরু করেননি। ঈদের তিন দিন আগে পুরোদমে বিক্রি শুরু হবে।
সরেজমিন ঘুরে দেখা গেল হাটে সেসব গরু এসেছে সবগুলোই দেশি গরু। ট্রাকে ট্রাকে গরু-মহিষ-ছাগলসহ বিভিন্ন গবাদি পশু নিয়ে বেপারী, খামারি ও গৃহস্থদের আগমনে ভরে গেছে। হাটের সার্বিক নিরাপত্তা ছকও এরই মধ্যে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। বেপারীরা জানান, ভালো জায়গা দখল করতেই তারা আগেভাগেই গরু নিয়ে হাটে চলে এসেছেন। যদিও এ জন্য তাদের বাড়তি খরচ হচ্ছে। তবে ভালো দামে গরু বেচতে পারলে তা পুষিয়ে যাবে।
এক গরু বেপারী বলেন, ২০টি গরু নিয়ে হাটে এসেছি দইটি গরু বিক্রি করলাম। এবার গরুর দাম বাড়তি। কারণ গরুর খাবার ও পরিবহন খরচ বেশি।
প্রতিবারের মতো এবারও আবদুল কাদির ৫০টি গরু নিয়ে গাবতলীর হাটে এসেছেন। গো-খাদ্য ও পরিবহন খরচের কারণে গরুর দাম বেশি বলে দাবি তার। তিনি বলেন, কসাইয়ের দরেও যদি হিসাব করেন তাহলে প্রতি মণ গোশতের দাম বেড়েছে আট হাজার টাকা। আমরা গ্রাম থেকে গরু কিনতে পারছি না। কম দামে গরু না পেলে কীভাবে ঢাকায় বিক্রি করবো।
পশুপালনের খরচ বেড়ে যাওয়ায় এ বছর কোরবানির পশুর জন্য বাড়তি দাম গুণতে হবে। খামারিরা জানিয়েছেন, গত বছর যে আকৃতির গরু ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে এ বছর তা ১২ লাখ টাকায় বিক্রির কথা ভাবছেন তারা। অন্যদিকে গত বছর যে গরু এক লাখ টাকায় বিক্রি হয়েছে সেই একই গরুতে এবার ২০ থেকে ২৫ হাজার টাকা বাড়তি গুণতে হবে ক্রেতাদের। তবে, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে যেন কেউ বাড়তি মুনাফা লুটতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে সরকার। এ বছর কোরবানির পশুর দাম বেড়ে যাওয়ার বাস্তবতা স্বীকার করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












