১০০ টি চমৎকার ঘটনা
জান্নাতে সরাইখানা কিনে দিতে পারেন যিনি
ঘটনা-২৬
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাদিস ১৩৯১ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
হজ্জ থেকে ফিরে এসে সেই ব্যক্তি হযরত ইমামুছ সাদিস আলাইহিস সালাম উনার খিদমতে হাযির হলো। সালাম কালাম পেশ করে সে ব্যক্তি উনার সামনে বসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলো। হযরত ইমামুছ সাদিস আলাইহিস সালাম তিনি তাকে দেখে বললেন, “আমি তোমার জন্য জান্নাতে সরাইখানা কিনেছি। যার এক সীমা মহান আল্লাহ পাক উনার হাবীব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ক্বদম মুবারকের নিচে, এক সীমা আমীরুল মু’মিনীন হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার ক্বদম মুবারকের নীচে, এক সীমা ইমামুছ ছানী সাইয়্যিদুনা হযরত হাসান আলাইহিস সালাম উনার ক্বদম মুবারকের নিচে এবং এক সীমা ইমামুছ ছালিছ সাইয়্যিদুনা হযরত হুসাইন আলাইহিস সালাম উনার ক্বদম মুবারকের নিচে খতম (শেষ) হয়েছে।” সুবহানাল্লাহ! একটা কাগজে তিনি এটা লিখে দিয়ে বললেন, “এই নাও, আমি এটা লিখে দিলাম”।
লোকটি একথা শুনে বললো, “হুযূর আমি এতে অনেক খুশি।” সে লিখিত দলীল নিয়ে নিজ ঘরে ফিরে গেলো। বাড়িতে পৌঁছেই সে অসুস্থ হয়ে পড়লো। আত্মীয়-স্বজনদেরকে ওছিয়ত করলো যে, “আমার মৃত্যুর পর কাফন-দাফন শেষে এই লিখিত দলীলটি আমার সাথে কবরে আমার সীনার উপরে দিয়ে দিবে।” সত্যিই আত্মীয়-স্বজনরা লাশ দাফন করার সময় ওছিয়ত মুতাবিক সেই লিখিত দলীলটি কবরের ভিতরে সেভাবেই দিয়ে দিলো। কিন্তু পরের দিন দেখতে পেল যে, সেই কাগজে লিখিত দলীলটি কবরের উপরে পড়ে আছে। আর তার অপর পৃষ্ঠায় লিখিত রয়েছে যে, “হযরত ইমামুছ সাদিস আলাইহিস সালাম তিনি যা বলেছিলেন তা সত্যি পরিণত হয়েছে। কাজেই এই দলীলটির আর প্রয়োজন নেই।” সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৯)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












