সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় সার্বভৌমত্ব ও কৌশলগত সম্পদ রক্ষা, বিশ্বসন্ত্রাসী আমেরিকার সাথে গোপন বাণিজ্যচুক্তিসহ দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ
, ২৮ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ দেশের অর্থনৈতিক মুক্তি, খাদ্য নিরাপত্তা, কৌশলগত সম্পদ রক্ষা এবং মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় নি¤েœাক্ত ৪ দফা দাবি উত্থাপন করেন এবং অবিলম্বে বাস্তবায়নের জোর দাবী জানান।
১. বিশ্ব সন্ত্রাসী আমেরিকার সাথে সকল অসম ও গোপন চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে:
সাম্প্রতিক গোপন বাণিজ্য চুক্তি, বিষাক্ত গম-সয়াবিন ক্রয় চুক্তি এবং ক্ষতিকর জিএমও বীজ আমদানির সকল চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। এসব জিএমও খাদ্য জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি এবং ক্যানসারসহ বিভিন্ন মরণব্যাধির কারণ, বন্ধ্যাত্বেরও কারণ। দেশের মানুষের স্বাস্থ্য, বংশগতি, কৃষি, কৃষক ও কৃষিভিত্তিক শিল্পকে ধ্বংসকারী এসব চুক্তি জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। একইসাথে উচ্চমূল্যে মার্কিন অস্ত্র ও উড়োজাহাজ ক্রয়ের মাধ্যমে তাদের মুসলিম বিরোধী যুদ্ধোন্মাদনায় এবং সন্ত্রাসীপনায় পরোক্ষ সহায়তা প্রদান বন্ধ করতে হবে। জাতীয় স্বার্থের পরিপন্থী এবং ঈমানের পরিপন্থী সকল বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। খোদ আমেরিকার আদালত থেকে সন্ত্রাসী ড্রামের (ট্রাম্পের) শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছে। মালয়েশিয়া আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিল করেছে। বাংলাদেশকেও আমেরিকার সাথে করা প্রতারক অন্তর্বর্তী গাদ্দার সরকারের গোপন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।
২. আমেরিকার দালাল, অবৈধ, সদ্যবিলুপ্ত ইউনুস সরকারের সকল দেশবিরোধী অধ্যাদেশ ও প্রতারণামূলক চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে:
জনবিচ্ছিন্ন ও দালাল মহলের মাধ্যমে চাপিয়ে দেওয়া সকল চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। কারণ এইসকল চুক্তি বা অধ্যাদেশ বা প্রজ্ঞাপন জারী করার কোর অধিকার কথিত অন্তর্বর্তী সরকারের ছিলনা। জনগণের সাথে প্রতারণা করে গৃহীত কোনো সিদ্ধান্ত এই দেশের মাটিতে চলবে না। সকল নীতিনির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থ এবং সর্বোপরি ঈমানদারী নিশ্চিত করতে হবে এবং বিতর্কিত সিদ্ধান্তসমূহ স্বাধীনভাবে পর্যালোচনার ব্যবস্থা করতে হবে। যেমন: জাতিসংঘে ওরফে ইহুদিসংঘের কথিত মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন, স্টারলিংকের নেটওয়ার্ক বিস্তারের অনুমোদন, রাজস্ব বোর্ড দুই ভাগ করা, নারীবাদী সংস্কার কমিশনের সকল প্রস্তাবনা, নারিকেল দ্বীপে পর্যটনে নিষেধাজ্ঞা, দেশীয় প্রতিষ্ঠান বাদ দিয়ে বহুজাতিক কোম্পানীকে দেশের খনিজ সম্পদ উত্তোলনের অনুমোদন ইত্যাদি সকল ইসলাম বিরোধী ও দেশ বিরোধী চুক্তি-প্রজ্ঞাপন-অধ্যাদেশ বাতিল ঘোষণা করতে হবে।
৩. বন্দর ও জাতীয় কৌশলগত সম্পদ রক্ষা - বিদেশিদের হাতে তুলে দেয়া বন্ধ করতে হবে:
চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিদেশিদের হাতে লিজ দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। উচ্চ আদালতের যে রায়ের মাধ্যমে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়াকে বৈধতা দেওয়া হয়েছে, তা জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি -এই রায় বাতিল করে বন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। দেশের কৌশলগত সম্পদ কোনোভাবেই বিদেশিদের দখলে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে জনগণ পূর্বের মত রাস্তায় নেমে এসব সিদ্ধান্ত প্রতিহত করবে। উল্লেখ্য, বন্দর চুক্তি বাতিল করার জন্য জনগণ ইতিপূর্বে কঠোর আন্দোলন করেছে।
৪. মুসলিম উম্মাহর সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ঐক্য ও আত্মনির্ভরতা গড়ে তুলতে হবে:
কাফির-মুশরিকদের ওপর নির্ভরশীলতা ত্যাগ করে বিশে^র সকল মুসলিম দেশকে একত্র করে সবাইকে এক জায়গায় (এক প্রাটফর্মে) আনতে হবে। মুসলমানদের উচিত ইহুদিসংঘ থেকে বের হয়ে নিজেদের মধ্যে নতুন জোট গঠন করা এবং নিজেদের মধ্যে একটি মুদ্রা প্রচলন করা- ডলার বর্জন করা। মুসলিম বিশে^র মধ্যে শক্তিশালী সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত জোট গঠন করে বাণিজ্য, শিল্প ও প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জন করতে হবে। নিজেদের প্রয়োজন মেটাতে নিজেরাই সমরাস্ত্র তৈরি করতে হবে, যেন শত্রুপক্ষ থেকে চড়া মূল্যে অস্ত্র কিনতে না হয়। নিজেদের মধ্যে যোগাযোগ মাধ্যম তৈরী করতে হবে এবং কাফির মুশরিকদের যোগাযোগ মাধ্যম বর্জন করতে হবে। নিজেদের মধ্যে উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা তৈরী করতে হবে বা সমুদ্র তলদেশ দিয়ে নিজেদের সাবমেরিন ক্যাবল নেটওয়ার্ক তৈরী করতে হবে। সর্বক্ষেত্রে কাফির-মুশরিকদের প্রতি নির্ভর না হয়ে স্বনির্ভর হতে হবে। এই লক্ষে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। উল্লেখ্য বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ায় ভারতীয় প্রভাব ঠেকাতে সার্ক গঠন করেছিলেন। বর্তমান সরকারকে বিশ^ পরিস্থিতি বুঝে নিজেদের এবং মুসলমানের স্বার্থে সমস্ত মুসলিম দেশকে একত্রকরার উদ্যোগ নিতে হবে। কাফির মুশরিকদের কাছে নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করতে হবে। গাজাবাসী ফিলিস্তিনি-ইরানী-ইরাকী অর্থাৎ মুসলমানদের প্রতি জুলুম ও হামলার কারণে বিশ^সন্ত্রাসী আমেরিকার প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক আরিফ আল খবীর বলেন, সন্ত্রাসী আমেরিকা-সন্ত্রাসী ইসরাইল ও তাদের দোসররা বিশ^ মানবতার শত্রু। বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বাস্থ্য নিয়ে কোনো ছিনিমিনি বরদাশত করা হবে না। দেশের সম্পদ বিক্রি করে, জনগণের ভবিষ্যৎ ধ্বংস করে কোনো সরকার টিকে থাকতে পারবে না। দেশের কৃষক ও কৃষিভিত্তিক শিল্প ধ্বংসকারী বিশ^ সন্ত্রাসী মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সময় থাকতে এসব সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে -অন্যথায় জনগণ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বার্তা প্রেরণে : বার্তা সম্পাদক, ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যন্ত্রকৌশল থেকে অটোমোটিভ, মাভাবিপ্রবিতে বদলে যাচ্ছে প্রকৌশল শিক্ষার পরিসর
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












