জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ৫ লাখ ৮৩ হাজার
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের বিভিন্ন কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে। গত সোমবার (৮ মে) রাত ১২টায় এ আবেদন শেষ হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিষয়ক স্কুল ডিন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগ মিলে মোট আবেদনকারীর সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৬১৫ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৯৪ হাজার ২৭২ জন, মানবিকে ৩ লাখ ৭৮ হাজার ৩৫ জন এবং ব্যবসায় ৯৬ হাজার ৪৮৭ জন আবেদন করেছেন।
গত ৫ এপ্রিল অনলাইনে এ আবেদন কার্যক্রম শুরু হয়। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুন শুরু হবে।
এবার মানবিক বিভাগে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ-৬.৫ থাকতে হবে এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩ লাগবে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ-৭ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩ থাকতে হবে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে মোট আসন সংখ্যা প্রায় ৪ লাখ ৩৪ হাজার। এদের মধ্যে প্রতিবছর প্রায় ৪ লাখ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)