জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হবে।
এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।