জাতিসংঘের ২০ কর্মীকে আটক করেছে হুথি
, ২৯ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত একটি স্থাপনায় অভিযান চালিয়ে প্রায় দুই ডজন কর্মীকে আটক করেছে হুথি কর্তৃপক্ষ।
গত ১৯ অক্টোবর এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছে জাতিসংঘ।
ইয়েমেনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম জানান, হুথি যোদ্ধারা শহরের হাদা জেলার কম্পাউন্ডে অভিযান চালিয়ে কর্মীদের আটক করে। আটক হওয়াদের মধ্যে অন্তত পাঁচজন ইয়েমেনি নাগরিক ও ১৫ জন আন্তর্জাতিক কর্মী আছে। এ ছাড়া আরও ১১ জন জাতিসংঘ কর্মীকে সংক্ষিপ্ত সময়ের জন্য জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হয়েছে।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে, যাতে এই ‘গুরুতর পরিস্থিতি দ্রুত সমাধান’ হয় এবং সব কর্মীকে মুক্তি দিয়ে সংস্থার স্থাপনাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ জাতিসংঘের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
জাতিসংঘের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছে, হুথি যোদ্ধারা কম্পাউন্ডে থাকা কম্পিউটার, ফোন ও সার্ভারসহ সব যোগাযোগ সরঞ্জাম জব্দ করেছে। আটককৃতরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত, যার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), শিশু সংস্থা ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)।
সানা, লোহিত সাগরের বন্দরনগরী হোদেইদাহ এবং উত্তরের সাদা প্রদেশসহ নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে হুথিদের চাপ বাড়ানোর মধ্যেই এ অভিযান চালানো হলো। জাতিসংঘের হিসাবে, ইয়েমেনে এখন পর্যন্ত ৫০ জনের বেশি কর্মীকে হুথিরা আটক করেছে।
এর আগে এক ভাষণে হুথি নেতা আবদেল মালেক আল-হুথি দাবি করেন, তার বাহিনী ‘সবচেয়ে বিপজ্জনক গুপ্তচর চক্রগুলোর একটি’ ভেঙে দিয়েছে, যা নাকি ‘বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইউনিসেফের সঙ্গে যুক্ত’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার তৈরি ‘ভুবন’
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানের ড্রোন হামলা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাকিস্তানের ‘গজব লিল-হক’ : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান করলো হামাস
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলার টার্গেটে এবার সিআইএ দপ্তর
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলার টার্গেটে এবার সিআইএ দপ্তর
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে মার্চ মাসে ভোক্তা ঋণ বেড়েছে ৫২ বিলিয়ন ডলার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)