কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
‘দুঃসাহসিকতার’ বিরুদ্ধে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রয়োজনে পশ্চিমবঙ্গের কলকাতাও হতে পারে দেশটির লক্ষ্যবস্তু।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, গত শনিবার (৪ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুমকি দেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, উসকানি পেলে ইসলামাবাদ কলকাতাকে লক্ষ্যবস্তু করতে পারে। ভারত একটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর চেষ্টা করতে পারে।
লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ আরও বলেন, ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ, আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাবো।
তিনি দাবি করেন, এমন ইঙ্গিত রয়েছে যে, এই ধরনের অভিযানে স্থানীয় কর্মী বা ভারতীয় হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে একটি ঘটনা সাজানো হতে পারে। কিন্তু এই অভিযোগের সমর্থনে তিনি কোনো প্রমাণ দেননি।
এরআগে গত বৃহস্পতিবার খাজা আসিফ বলেছিলেন, যেকোনো হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে ‘দ্রুত, সুপরিকল্পিত এবং চূড়ান্ত।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)