‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শুধু কর্মসূচি দিলেই হবে না। বাস্তবে তিস্তা মহাপরিকল্পনা অতিসত্বর বাস্তবায়ন করে তিস্তা পাড়ের মানুষের দু:খ দুর্দশা দূর করতে হবে ইনশাআল্লাহ
রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী তিস্তা নদী পাড়ের মানুষের এক সময় গোলা ভরা ধান ছিলো, গোয়াল ভরা গরু ছিলো, পুকুর ভড়া মাছ ছিলো। তিস্তাপাড়ের মানুষ এক সময় আনন্দের দিন কাটাতো। তিস্তা নদী ছিল আমাদের মায়ের মতো, সেই তিস্তা নদী এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে।
আমাদের পার্শ্ববর্তী দেশ শুষ্ক মৌসুমে তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণ করে পানি আটকে রাখে, আর বর্ষা মৌসুমে বিনা কারণে পানি ছেড়ে দেয়। এর ফলে বন্যার সৃষ্টি হয়ে লক্ষ লক্ষ পরিবারের বাড়ি-ঘর পানিতে তলিয়ে যায়। নদী ভাঙনের কবলে পড়ে লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে যায়। যে তিস্তা মানুষের জীবন-জীবিকার একমাত্র ভরসা ছিল, সেই তিস্তা এখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিগত সরকার তিস্তাপাড়ের মানুষের সাথে শুধু প্রতারণাই করেনি, পরিহাসও করেছে। প্রায়ই শুনা গেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে কিন্তু বাস্তবে সেটা কিছুই হয়নি। চীন এখানে অর্থায়ন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, একটি স্মারকও স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সেটি আলোর মুখ দেখতে পায়নি।
রংপুরের কাউনিয়ার তিস্তাপারের বাসিন্দা ও তিস্তা নদী রক্ষা আন্দোলন সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা একটি প্রকল্প ছিল। এটিতে চীন অর্থায়ন করতে চেয়েছিল। এর আওতায় ছিল নদী শাসন, স্যাটেলাইট শহর, হাউজিং ও ইকোনোমিক্যাল জোন নির্মাণ। এটি পর্যটন এলাকা হিসেবে ঘোষণার কথাও ছিল। ২০১৬ সালে এর সমীক্ষাও হয়েছিল। কিন্তু ভারতের আপত্তির কারণে বাস্তবায়ন হয়নি।
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ সেøাগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টসহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারীসহ পাঁচ জেলার ১১ পয়েন্টে তাঁবু খাটিয়ে একই সময়ে এই কর্মসূচি পালন করা হবে।
উত্তরের জীবন রেখা তিস্তা। এই তিস্তায় নির্ভরশীল এই অঞ্চলের কোটি মানুষ। কিন্তু বর্তমান এই তিস্তায় হাটু পানি ধারায় সীমাবদ্ধ। রাজনৈতিক প্রেক্ষাপট, সরকার, নেতা পরিবর্তন হলেও পরিবর্তন হয় না তিস্তাপাড়ের মানুষের ভাগ্য। বর্ষায় অল্প পানিতে বন্যা, নদী ভাঙ্গনে নিঃস্ব। আবার খরায় পানি স্বল্পতায় চাষাবাদ ব্যহত হয় তিস্তার লাখ লাখ কৃষকের। তিস্তা নদীর এই পরিস্থিতি উত্তরণে দীর্ঘদিন ধরে দাবি উপস্থাপিত হলেও নদী শাসন বা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেয়নি কেউ।
ভারতের উত্তর সিকিম থেকে উৎপত্তি হওয়া তিস্তা বাংলাদেশের নীলফামারী হয়ে চিলমারীর ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। মোট ৩১৫ কিলোমিটার দীর্ঘ তিস্তার ১১৫ কিলোমিটার প্রবাহিত হয়েছে বাংলাদেশ অংশে। ১৯৯৮ সালে প্রতিবেশী ভারত তাদের অংশে গজলডোবা ব্যারাজ নির্মাণের মাধ্যমে একতরফা পানি প্রত্যাহার শুরু করে। এর পর থেকে তিস্তার পানিতে সমান অধিকার থাকলেও পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। এতে বাংলাদেশ অংশে সৃষ্টি হয় তিস্তার নাব্যতা সংকট। ফলে বর্ষায় অল্প পানিতেই বন্যার দেখা দেয়। দুকুল ছাপিয়ে পানি ঢুকে পড়ে লোকালয়ে, দুর্ভোগে পড়ে নদীর দুই তীরের অন্তত ২০ লাখ মানুষ। বন্যার পানি কমতে থাকলে শুরু হয় ভয়াবহ ভাঙ্গন। ভাঙ্গনে বিলীন হয় ফসলী জমি, বসতভিটা, নানা স্মৃতি বিজড়িত স্থাপনা। প্রতিবছরই ভূমিহীন হয় হাজারো পরিবার। আবার খরায় তিস্তার পানি সংকটে ব্যহত হয় নৌচলাচল ও চাষাবাদ।
ভারত একতরফা পানি প্রত্যাহার করায় মরতে বসেছে নদীটি। তিস্তায় সর্বশান্ত হওয়া মানুষের দীর্ঘদিনের আর্তনাদ ঘোচাতে পারে তিস্তা মহাপরিকল্পনা।
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
আরও পড়ুন
সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।