মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী খাদ্য মুবারক “রুটি”
সাধারণভাবে বিভিন্ন শস্যদানাকে পেষণ করে যে গুড়া/আটা পাওয়া যায়, তা থেকে রুটি তৈরী করা হয়। তবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি যবের রুটিই বেশিরভাগ সময় গ্রহণ করেছেন।
(خبز الشعير) খুবযুশ শা’য়ীর অর্থাৎ যবের রুটি:
এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ يَبِيتُ اللَّيَالِي الْمُتَتَابِعَةَ طَاوِيًا ، وَأَهْلُهُ لاَ يَجِدُونَ الْعَشَاءَ وكان أكثرهم خبزهم خبز الشعير.
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ও উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা একাধারে কয়েক রাত না খেয়ে অর্থাৎ খাবার গ্রহণ না করে কাটিয়ে দিতেন। উনারা রাতের খাবার পরিহার করতেন। আর বেশিরভাগ সময় যবের রুটিই ছিল উনাদের মহাসম্মানিত খাদ্য মুবারক। ” (তিরমিযী শরীফ : কিতাবুয যুহুদ : পবিত্র হাদীছ শরীফ নং ২৩৬০)
(خُبْزُ بُرٍّ) খুবযুল র্বুর অর্থাৎ গমের (লাল আটার) রুটি:
এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ عَادَ رَجُلاً فَقَالَ لَهُ مَا تَشْتَهِي ؟ فَقَالَ أَشْتَهِي خُبْزَ بُرٍّ فَقَالَ النَّبِيُّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ مَنْ كَانَ عِنْدَهُ خُبْزُ بُرٍّ فَلْيَبْعَثْ إِلَى أَخِيهِ ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ إِذَا اشْتَهَى مَرِيضُ أَحَدِكُمْ شَيْئًا فَلْيُطْعِمْهُ.
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন এবং উনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আকাঙ্খা করেন? তিনি বলেন, আমি গমের রুটি খেতে চাই। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যাঁর কাছে গমের রুটি আছে তিনি যেন উনার ভাইকে তা পাঠিয়ে দেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনাদের কোন রোগী কিছু খেতে চাইলে উনাকে যেন তা খাওয়ানো হয়। ” (ইবনে মাজাহ শরীফ : পবিত্র হাদীছ শরীফ নং-৩৮৮০)
লাল আটার উপকারিতা:
১. দেহের ৭০ শতাংশ আঁশ পূরণ করে,
২. হজম শক্তি বৃদ্ধি করে,
৩. এন্টি অক্সিডেন্টে ভরপুর যা কলেস্টরেল কমাতে সহায়তা করে,
৪. দেহের চর্বি নিয়ন্ত্রণ করে ও ওজন কমায়,
৫. ক্ষুধামন্দাভাব দূর করে,
৬. রক্তে কলেস্টরেল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে,
৭. ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়ক হয়,
৮. হাড়ের ক্ষয়রোধ করে হাড়কে শক্তিশালী করে,
৯. ভিটামিন-বি সমৃদ্ধ,
১০. এ্যাজমা (শ্বাসকষ্ট) সমস্যায় উপকারী,
১১. ম্যাগনেশিয়াম, জিংক ইত্যাদি মিনারেল সমৃদ্ধ যা সুস্বাস্থ বজায় রাখে,
১২. কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা সুস্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ,
১৩. ভিটামিন-সি সম্পূরক,
১৪. লাল আটাতে ক্যান্সার প্রতিরোধক এন্টিঅক্সিডেন্ট রয়েছে।
১৫. প্রদাহ প্রতিষেধক হিসেবে কার্যকরী।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।