আসন্ন রমাদ্বান শরীফ মাসে ব্যবসায়ী ভাইদের করণীয়
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
হালাল উপার্জনের সকল যে সকল মাধ্যম আছে, তন্মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হলো ব্যবসা-বাণিজ্য। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, ‘তোমরা ব্যবসা করো। কেননা রিযিকের দশ ভাগের নয় ভাগ ব্যবসার মধ্যে রয়েছে। ’ (আল মুগনী :১/৪১৯)
ব্যবসায়ীদের মর্যাদা সম্পর্কে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, ‘সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদগণের সাথে জান্নাতী হবেন। ’ (তিরমিজী শরীফ: ১২০৯)
তাছাড়া হালাল রিযিক তালাশ করা সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম উনার অন্যতম ফরয দায়িত্ব। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, ‘হালাল উপার্জন করা অন্যান্য ফরয ইবাদতের পর ফরয। ’ (বায়হাকী শরীফ, শুয়াবুল ঈমান শরীফ: ৮৩৬৭)
সকল হযরত নবী-রাসূল আলাইহিমুস সালাম উনারা হালাল উপার্জন করতেন। উপার্জনক্ষম ব্যক্তি অলস বসে সময় ব্যয় করলে তার হিসাবও মহান আল্লাহ পাক উনার কাছে পেশ করতে হবে।
মাহে রমাদ্বান শরীফ মুসলমানদের জন্য যেমন ইবাদতের বিশেষ মাস, তেমনি এটা পার্থিব ব্যবসা-বাণিজ্যেরও একটি মৌসুম। আসন্ন সিয়াম-সাধনা, সাহরী, ইফতার, ঈদ ইত্যাদি নানা উৎসবের আয়োজনও মাহে রমাদ্বানকে কেন্দ্র করে মুসলিম সমাজে ব্যাপকভাবে করা হয়। বরং ৩ থেকে ৪ মাস আগে থেকেই অনেকে খাবার মওজুদ করে থাকে এবং দাম বাড়ানোর জন্যই সেটা করে থাকে। নাউযুবিল্লাহ!
অন্যান্য যে কোনো সময়ের চেয়ে মানুষ এ সময়টাতে বেশি বাজারমুখী হয়। ব্যবসার প্রতিটি সেক্টরেই তখন ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা ঈদ রাত পর্যন্ত থাকে। তাই স্বভাবতই বলা যায়, এটা ব্যবসায়ীদের জন্যও একটি সৌভাগ্যের মাস।
সম্মানিত ও পবিত্র রমাদ্বান শরীফ মাস এলেই বিশেষ করে আমাদের দেশের কিছু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে যায়। মিথ্যা শপথ করা, ওজনে কম দেওয়া, দাম বাড়িয়ে দেওয়া, মজুতদারী করা, খাদ্যে ভেজাল দেওয়া থেকে শুরু করে এহেন এমন কাজ নেই, যা তারা করে না। রোযার আগে আগেই রমাদ্বানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ স্পর্শ করা শুরু করে। নাউযুবিল্লাহ!
মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ গরীব শ্রেণীর সকল মুসলমানদের জন্য রমাদ্বানের বাজার হয়ে যায় এক অভিশাপের নাম। নাউযুবিল্লাহ! সাহরী ও ইফতারের প্রয়োজনীয় পণ্যের দাম তখন নাগালের বাহিরে চলে যায়। ঈদের মার্কেট করতে গেলেও একই অবস্থা বিরাজ করে। পরিবারের সদস্যদের জন্য জামা-পোষাক কিনতে ক্রেতাদের নাভিশ্বাস ওঠে।
দ্বীন ইসলাম ব্যবসায়ীদেরকে এ সকল গর্হিত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সম্মানিত ও পবিত্র রমাদ্বান শরীফ মাসে যখন ক্রেতাদের একান্ত প্রয়োজন তখন সকল ব্যবসায়ীদের ইসলামের এ সকল মজুদদারী, দাম বাড়ানো ও সমস্ত গর্হিত কাজ থেকে বিরত থাকা ও সঠিক নিয়ম মান্য করা একান্তই কর্তব্য।
-শেখ মুহম্মদ আব্দুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












