জরিপ: ব্যবসায় বড় বাধা দুর্নীতি, আগামী দুই বছর ভোগাবে জ্বালানি সংকট
দেশে ব্যবসা করতে দুর্নীতিকে বড় বাধা হিসেবে দেখছেন ৬৭ শতাংশ ব্যবসায়ী। ৫৮ শতাংশ ব্যবসায়ী মানিলন্ডারিং পরিস্থিতি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আর আগামী দুই বছর ব্যবসায় জ্বালানি সংকটকে বড় সংকট হিসেবে দেখছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়।
জরিপের ফল তুলে ধরে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ১১২টি আর্থিক প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
গবেষণায় গত বছরের মে মাস থেকে জুলাই, ঢাকা, গাজীপুর ও সাভার এলাকার ৭১ জন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা বলা হয়েছে।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশে ব্যবসায় ২০২৩ সালে প্রতিবন্ধকতা বা প্রধান চ্যালেঞ্জ ছিল দুর্নীতি। ৬৭ শতাংশ ব্যবসায়ী এ মত দিয়েছেন। সরকারি প্রশাসনকে মানবমুখি করতে চাইলেও তা সম্ভব হয়নি মনে করেন ৫৫ শতাংশ ব্যবসায়ী।
বৈদেশিক মুদ্রার অচলাবস্থাকে তৃতীয় প্রধান বাধা মনে করছেন ব্যবসায়ীরা। এর মানে এই না অন্যান্য সমস্যা বা বাধা কমে গেছে। তবে ইতিবাচক হলো অবকাঠামো সমস্যা কমে এসেছে।
তিনি বলেন, ৬৬.২০ শতাংশ ব্যবসায়ী মনে করছেন আগামী দুই বছর জ্বালানি সংকটে ভুগবে ব্যবসায়ীরা। তারা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।