জবির তিন শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ হাদি আশার, ১৩৯১ শামসী সন , ৩১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরি ও একজন শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে পদোন্নতি গ্রহণের অভিযোগ জমা পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউজিসির চেয়ারম্যানকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইউজিসি চিঠি পেয়েছে এবং এই চিঠির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণের সরকারি এই সংস্থা।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত গত ২৭ মার্চের ওই চিঠিতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩জন শিক্ষকের (আব্দুস সালাম, জসিম খান এবং জনাব মর্জিনা খাতুন) বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ করা হয়েছে এবং পদোন্নতির জন্য শর্ত পূরণ না করা স্বত্ত্বেও তাদেরকে পদোন্নতির জন্য সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশ করা হয়েছে।
গত ৭ মার্চ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ গবেষণা চুরি ও অবৈধ পদোন্নতির অভিযোগ এনে ওই তিন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন।
এরপর শিক্ষা মন্ত্রণালয় অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউজিসি চেয়ারম্যানকে ওই চিঠি পাঠায়। এছাড়াও এ সংক্রান্ত কাগজপত্রও ইউজিসিকে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গবেষণা চুরি ও অবৈধ পদোন্নতির অভিযোগ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়ে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি এসেছে। আমাদের যে শাখা এই বিষয়ে দায়িত্ব পালন করে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রও দেওয়া হয়েছে। আমরা চিঠি পেয়েছি এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)