জবাই করে খেয়ে ফেলা হলো গবেষণার ১৫ উটপাখি, ব্যয় ১৩৪ কোটি টাকা
, ০১ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে বাণিজ্যিকভাবে উটপাখি পালনের সম্ভাবনা যাচাই এবং গরু-খাসির বিকল্প গোশতের উৎস খুঁজতে প্রায় ১৩৪ কোটি টাকার একটি গবেষণা প্রকল্পের আওতায় আনা ২২টি উটপাখির মধ্যে ১৫টিই জবাই করা হয়েছে এবং তিনটি মারা গেছে। বর্তমানে প্রকল্পে রয়েছে মাত্র চারটি উটপাখি। তবে সংরক্ষিত শেডে নিয়মিত পর্যবেক্ষণে দুইটির বেশি উটপাখি দেখা যায়নি।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ২০১৯-২০ অর্থবছরে ‘পোলট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প’ হাতে নিয়েছিল। উদ্দেশ্য ছিল, দেশীয় পোলট্রি প্রজাতির উন্নয়ন, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং খামারিদের কাছে প্রযুক্তি হস্তান্তর। এ প্রকল্পের একটা বড় আকর্ষণ ছিল গরু-খাসির বিকল্প গোশতের উৎস খুঁজে বের করতে আফ্রিকা থেকে উটপাখি এনে বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাওয়ানো এবং ভবিষ্যতে বাণিজ্যিক খামার সম্প্রসারণের পথ তৈরি করা। এরই অংশ হিসেবে দুই দফায় ২২টি উটপাখি আফ্রিকা থেকে আনা হয়। এর মধ্যে ২০২০ সালে আনা হয়েছিল সাতটি উটপাখি। পরে অধিকতর গবেষণার জন্য আরো ১৫টি অপ্রাপ্তবয়স্ক উটপাখি নিয়ে আসা হয়।
এ গবেষণা প্রকল্পটির পরিচালকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাজেদুল করিম সরকার। শুরুতেই তিনি বলেছিলেন, বাংলাদেশের আবহাওয়া উপযোগী আফ্রিকা থেকে আনা এসব প্রাণী সহজেই পালন করা যাবে। প্রাপ্তবয়স্ক একটি উটপাখি ১০০ থেকে ১৫০ কেজি ওজনের হয়। এরা আড়াই বছর বয়সে ডিম দিতে পারে। বছরে ডিম দেয় ২০ থেকে ২৫টি। এ হিসাবে একটি উটপাখি কমপক্ষে দুটি দেশীয় গরুর সমান গোশতের চাহিদা পূরণে সক্ষম। শুধু তা-ই না, বাণিজ্যিকভাবে গোশত বাজারজাত করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন সাজেদুল করিম। তবে ছয় বছর পর সে প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া কঠিন।
বিএলআরআইয়ের তথ্য অনুযায়ী, ২২টি উটপাখির মধ্যে ১৫টি জবাই করা হয়েছে গোশতের গুণগত মান ও স্বাদ (সেন্সরি ইভ্যালুয়েশন) পরীক্ষার জন্য। তিনটি মারা গেছে।
এখন প্রশ্ন হলো, যে গবেষণার উদ্দেশ্য ছিল একটি নতুন প্রাণীকে বাংলাদেশের পরিবেশে অভিযোজিত করা, সেখানে অধিকাংশ প্রাণীই যদি গবেষণার মাঝপথে জবাই হয়ে যায়, তাহলে দীর্ঘমেয়াদি গবেষণার ভিত্তি কোথায়? গবেষণা-নৈতিকতার দিক থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষক ড. কামরুল হাসান বলেন, গবেষণার অংশ হিসেবে প্রাণী জবাইয়ের প্রয়োজন থাকতেই পারে। কিন্তু ২২টির মধ্যে ১৫টি জবাই করার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।’
ড. সাজেদুল করিম সরকারের অধীনে উটপাখি নিয়ে পিএইচডি করেছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খন্দকার তৌহিদুল ইসলাম। ১৫টি উটপাখি জবাই করার বিষয়ে তিনি বলেন, ‘গবেষণার প্রয়োজনে গোশতের স্বাদ পরীক্ষা করতে এটি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সাজেদুল করিম স্যার বলতে পারবেন। আমি আর কোনো কথা বলতে চাই না।’
শুধু উটপাখিই নয়, ২০২৩ সালে গবেষণাধীন ৩৮টি মোরগও জবাই করে খেয়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় যদিও বলা হয়েছিল, মোরগগুলো চুরি হয়ে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত হলেও সে প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাসের স্বল্পচাপ, এক খাবার রান্না করতেই চলে যায় কয়েক ঘণ্টা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়তি খরচ ও আমলাতান্ত্রিক জটিলতার চাপে পেট্রোল পাম্প ব্যবসায়ীরা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯২০৬
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেপালে ছড়িয়ে পড়েছে মুসলিম বিদ্বেষী দাঙ্গা, নিহত ৩
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পে-স্কেলের প্রজ্ঞাপন দাবি
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম -কাঁচামরিচের দাম ৪০০ টাকা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোহরাওয়ার্দী উদ্যানের মসজিদ রক্ষা; রমনা কালী মন্দির ও নাট্যমঞ্চ উচ্ছেদের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নয়ন নিয়ে হাউজিং কোম্পানিকে সময় বেঁধে দিলেন হাবিব
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুখের ভাষার কারণে এনসিপি নেতারা অপমানিত হচ্ছে: আনিসুর রহমান
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












