জনপ্রিয় হচ্ছে মাচায় আলু সংরক্ষণ পদ্ধতি
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
উত্তরাঞ্চলের কৃষকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে 'মাচা পদ্ধতি' বা অহিমায়িত আলু সংরক্ষণ পদ্ধতি। সাশ্রয়ী ও প্রথাগত এই পদ্ধতি হিমায়িত সংরক্ষণাগারের টেকসই বিকল্প হিসেবে হিসেবে বিবেচিত হচ্ছে।
বাঁশ, কাঠ ও টিন দিয়ে নির্মিত উঁচু ও বাতাস চলাচলের উপযোগী এসব মডেল ঘরে প্রাকৃতিক উপায়ে আলুসহ অন্যান্য ফসল সংরক্ষণ করা যায়। এতে চাষীদের হিমায়িত সংরক্ষণাগারের ওপর নির্ভরতা কমছে।
চাষীরা জানান, সরকারি উদ্যোগে চালু হওয়ায় এই পদ্ধতিতে সংরক্ষণের জন্য তাদের বলতে গেলে কোনো খরচই হচ্ছে না। পাশাপাশি, ঘরে প্রাকৃতিক বাতাস চলাচল, আর্দ্রতা ও সূর্যের আলো থেকে সুরক্ষা পাওয়ায় আলুর গুণগত মানও অক্ষুণœ থাকছে।
কৃষি বিভাগ জানিয়েছে, এই পদ্ধতিতে ভোক্তারাও ন্যায্য দামে আলু পাবেন। হিমাগার মালিকদের সিন্ডিকেট ভাঙতে কৃষকবান্ধব প্রযুক্তিটি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আলুর দাম কম থাকায় এবার অনেকেই হিমাগারে জায়গা পাননি। বগুড়ার সদরের সাবগ্রাম ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম জানান, এবার টাকা দিয়েও হিমাগারে জায়গা মেলেনি। তবে কৃষি বিপণন অধিদপ্তরের নির্মিত অহিমায়িত মডেল ঘরে অন্তত ৩০ টন আলু সংরক্ষণ করতে পারছেন বিনা খরচে। এতে করে বড় অঙ্কের খরচ বেঁচে যাচ্ছে।
আলু সংরক্ষণে সিন্ডিকেট ভাঙতে 'আলু সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কার্যক্রম' প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি বিপণন অধিদপ্তর। এর আওতায় দেশের ১৬ জেলার ৪০টি উপজেলায় নির্মাণ করা হয়েছে মডেল ঘর।
মোট ৪০ কোটি টাকা ব্যয়ে সারাদেশে ৭০৩টি মডেল ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে গত তিন বছরে সম্পন্ন হয়েছে ৬৫৩টি। ২০২৫ সালের মধ্যে বাকি ঘরগুলো নির্মাণ শেষ হবে। প্রতিটি ঘরে ১০ জন চাষী আলু রাখতে পারবেন।
আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের পরিচালক আনোয়ারুল হক মনে করেন, কৃষকবান্ধব এই মডেল ঘর আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, গত বছর রংপুর ও মুন্সিগঞ্জে অনেকে মডেল ঘরে আলু রেখে লাভবান হয়েছেন। অনেক চাষী এখন নিজ খরচে এমন ঘর তৈরি করতে আগ্রহ দেখাচ্ছেন। চাষীরা নিজেদের হাতে আলু রাখতে পারলে বাজারেও দাম নিয়ন্ত্রণে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)