জনগণের ভোটে নির্বাচিত সরকার চায় বিএনপি -নজরুল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের জনগণ এমন একটি সরকার চায়, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, বিএনপির লড়াই কেবল ফ্যাসিবাদের পতনের জন্য নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য।
গত বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছে। আমরা তাকে ধন্যবাদ জানাই। সে লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলো, তা রক্ষা করেছে। তবে তারিখ ঘোষণা করা তার এখতিয়ার নয়- এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। সে নির্বাচন কমিশনকে চিঠি দেবে। আমরা আশা করি, কমিশন যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।