জনগণকে আইন হাতে তুলে না নেয়ার আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আমি পুলিশকে বলবো আরও সক্রিয় হতে। খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাভারের রাজালাখ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। সাধারণত ভোরে অপরাধমূলক কর্মকা- হয়ে থাকে।
এজন্য তিনি ভোরেও রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। আশুলিয়া, সাভার ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।