রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে -আসিফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি হচ্ছে। অনেক জায়গায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছেন।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি সংলগ্ন নভোথিয়েটারের সামনে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শনকালে এসব বলেন তিনি।
একটি আইনশৃঙ্খলা বাহিনীর মহাপরিচালক রাতে চেকপোস্ট পরিদর্শনে এসে বলেছেন, বাংলাদেশে চাঁদাবাজি কমে এসেছে বলেই চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এমন বক্তব্য যিনি দিয়েছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি প্রত্যেক সেক্টরে চাঁদাবাজি হচ্ছে। আগের যারা চাঁদা কালেকশন করতো তাদের জায়গায় নতুন লোক চলে এসেছে। এদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে।
তিনি আরও বলেন, অনেক জায়গায় আমরা দেখি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। এগুলো বাকিদের উৎসাহিত করে এ ধরনের কাজ করার জন্য। রাজনৈতিক জায়গা থেকে যদি এ ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে সরকারের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।