ছয়মাস ধরে অন্তর্র্বতী সরকার সময় নষ্ট করেছে -মান্না
, ৭ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ছয়মাস ধরে অন্তর্র্বতী সরকার সময় নষ্ট করেছে। কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে পারত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ছয় মাসে জনগণের জীবন যাপনের কোন পরিবর্তন হয়নি। এত বড় মানুষ যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যিনি অর্থনীতিতে অসাধ্য সাধন করেছেন। যার জন্য জনগনের মধ্যে, জনগনের জীবনের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে বলে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে তিনি বাংলাদেশের মানুষের শান্তি আনতে পারেন নি।
তিনি বলেন, জিনিসের দাম বেড়েছে, নতুন করে চাকরির সুযোগ হয়নি, খুন, ডাকাতি, রাহাজানি, লুটপাট বেড়েছে।
মান্না আরও বলেন, আন্দোলনের মধ্য থেকে, রক্তদানের মধ্য থেকে স্লোগান ছিল নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে কি! অতীতের যা জরাজীর্ণ, যা গণবিরোধী, যা ঘৃণার, কষ্টদায়ক, যা আমাদের বঞ্ছনার কথা বলে সে সবকিছু বদলে সামছুর রহমানের কবিতার মত, ফুলের বাগানের মত যেখানে বাস করে শান্তি পাবেন, বুক ভরে শ্বাস নিতে পারবেন।
নাগরিক ঐক্যের এই সভাপতি আরও বলেন, ছয় মাস চলে গেছে কিন্তু কোন পরিবর্তন হয়েছে? প্রশাসন কি সংস্কার হয়েছে? ঘুষ ছাড়া কি কাজ হচ্ছে? এসব কিছুই বন্ধ হয়নি এখনও। আমি বলছিনা ছয় মাসে সব বদলে দেয়া যায়। কিন্তু আমি বলবো ছয় মাসে বদলাবার একটা সূত্র তো দেখতে পারবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)