ছোটখাটো দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকা- সংসদমুখী করা উচিত।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সংসদ ভবনের সামনের সংঘর্ষ অপ্রত্যাশিত, সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত।
তিনি আরও বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এটা অনন্য ঘটনা। এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে।
এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে দেশ কী উদারপন্থী রাজনীতির দিকে যাবেন, নাকি অন্যদিকে যাবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।