ছেলের অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় মায়ের মৃত্যু
কসবায় ছেলের চালানো অটোরিকশা থেকে পড়ে ট্রাক চাপায় মাসুমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত জুমুয়াবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার কসবা–নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মাসুমা বেগম (৪২) উপজেলার বায়েক ইউপির হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।
জানা যায়, জুমুয়াবার রাতে ওষুধ কিনতে ছেলের চালানো একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা বেগম। রাত ৯টার দিকে কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কে আকছিনা পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।