ছাত্র-জনতার ওপর গুলি করে ভাইরাল সেই সুজন ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার আন্দোলনে ব্যাপক গুলি করে অনলাইনে ও গণমাধ্যমে ভাইরাল হয় পুলিশের কনস্টেবল সুজন হোসেন। হত্যাকা-ের ঘটনায় তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার)আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে।
গত ১ জানুয়ারি ৫ আগস্টে রাজধানীর চানখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
শাহবাগ থানার মামলায় আসামি পুলিশ কনস্টেবল সুজন হোসেন গ্রেপ্তার হন। পরে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। একই সঙ্গে ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগামী ২৩ জানুয়ারি ওই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।