ছাত্রলীগ নেতা গ্রেফতার, প্রতিবাদে জামাতের মিছিল
, ০৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় জামাতের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে। ২১ সেপ্টেম্বর রাতে আমির হামজাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মিছিলে অংশ নেয়- জামাত মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ, মক্রবপুর ইউনিয়ন আমির ডা. বেলাল আহমেদ ও স্থানীয় জামাত-শিবিরের অনেক নেতাকর্মী।
এ সময় জামাত নেতা ইয়াছিন আরাফাত আমির হামজা রাসেলকে গ্রেফতারের নিন্দা জানান এবং রাসেলকে কলেজ ছাত্রশিবিরের সভাপতিও দাবি করে। সে বলেছে, আমির হামজা রাসেলকে একটি দলের ইন্ধনে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর কুমিল্লা ডিবির ওসি ও পুলিশ সুপারের সঙ্গে সে যোগাযোগ করেছে।
জানা যায়, আওয়ামী সরকারের আমলে আমির হামজা মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলো এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজেকে জামাত-শিবিরের কর্মী দাবি করা শুরু করে সে। দলটির পক্ষে এলাকায় দাঁড়িপাল্লার ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করে আমির হামজা।
এদিকে আমির হামজাকে গ্রেফতারের পর শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নিবেদিতপ্রাণ কর্মী দাবি করে এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম অনলাইনে পোস্ট করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং নাঙ্গলকোট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)