ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ
ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এনসিপির জেলা কার্যালয় ও এক কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল তালুকদার।
এর আগে সন্ধ্যায় শহরের চৌরঙ্গী মোড়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে শরীয়তপুর জেলা শহরের গার্লস স্কুল-সংলগ্ন এনসিপির জেলা কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসের সব চেয়ার-টেবিল, আলমারি, ফ্যানসহ সবকিছু তছনছ অবস্থায় পড়ে আছে। এদিকে শহরের চৌরঙ্গী মোড়-সংলগ্ন ব্যাপারীপাড়া এলাকায় এনসিপির কর্মী সাইফুজ্জামান খানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির দরজা-জানালা, টিনের বেড়া, চেয়ার-টেবিল, হাঁস-মুরগির খোঁয়াড়সহ বিভিন্ন মালপত্র ভাঙচুর অবস্থায় পড়ে আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।